বন্ধুরা আমরা সবাই জানি আমাদের এ বাংলাদেশের মানুষদের প্রধান খাদ্য ভাত এবং মাছ। ভাত আমাদের দেশের মানুষের ক্ষুধা মিটায় এবং ভাতের গুরুত্ব রয়েছে অনেক। আরে ভাতগুলো আসে চাল থেকে আর চালগুলো আসে ধান থেকে এবং ধানগুলো ধান গাছ থেকেই আসে এগুলো আমরা সবাই জানি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের লোকজন কৃষিকাজ করতে সবচেয়ে বেশি ভালোবাসে। তাইতো তারা ভালোবেসে কিসে আবাদ করে ধান চাল উৎপাদন করে এবং সেই ধানচাল দিয়ে পুরো দেশের খাদ্য চাহিদা মিটায়। যখন একটা কৃষকের ধান গাছগুলো বন্যায় প্লাবিত হয়ে অনাকাঙ্ক্ষিত ক্ষতি হবে তখন কৃষকের দুঃখের সীমা থাকে না।
একজন কৃষক কত কষ্ট করে ধান গাছগুলোকে রোপন করে। এবং আল্লাহর রহমতে তারা ধৈর্যের সাথে সার, পানি ইত্যাদি দিয়ে থাকেন। এবং তারপর ধান গাছগুলো বড় হয় এবং ধানের গাছের সাথে বড় বড় ধানের শীষ অর্থাৎ ধান দেখা যায় তখন কৃষকের মুখে হাসি ফোটে যেগুলো আমি ফটোর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম।
বন্ধুরা এখন যে ফটোগুলো দেখাবো সেগুলো সেগুলো দেখেন কিভাবে ধান গাছগুলো বড় হয়ে ধান আসা শুরু করেছে। ঠিক এরকমই সব ফসলের জমিতে ধান আসার কথা ছিল। কিন্তু অনাকাঙ্খিত বর্ষায় এগুলো ধানের জমি নষ্ট হয়ে গিয়েছে।
প্রকৃতপক্ষে আমাদের গ্রাম নিচু এলাকায় অবস্থিত। এলাকার মধ্যে দিয়ে যমুনা নদী প্রবাহমান হয়েছে। এই নদীর পানি হঠাতে বেড়ে যাওয়ায় কৃষকের ফসলের জমিতে অনেক ক্ষতি হয়েছে। আমি কিছু জমির পিকচার আপনাদের মাঝে শেয়ার করেছি এরকম আরো নয় দশ বিঘার মত ধানের জমির ক্ষেত পানিতে নষ্ট হয়েছে। সেগুলো বড় হওয়ার আর কোন সম্ভাবনাই নেই এবং ধানের জমিগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে। বন্ধুরা আমাদের কৃষকদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে তারা যেন এই সুখকে কাটিয়ে উঠতে পারে এবং মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আমাদের সবার কৃষি জমির উপর আল্লাহর রহমত যেন আরো বেশি আসে।
আমার লেখাগুলো কষ্ট করে পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনাই করি।


যেকোন প্রয়োজনে আমাদের ডিসকোর্ড চ্যানেলে যোগাযোগ করতে পারেন। - https://discord.gg/P4UFyjaZ
আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে