নিয়মিত বাদাম খেলে কী হয়?

A

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বন্ধুরা আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন, আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভাল আছি, আবারো হাজির হয়েছি আপনাদের মাঝে আমি আমার নতুন আরেকটি লেখা নিয়ে, আশা করি আমার লেখাগুলো পড়ে সবার ভালো লাগবে। আমি এবার লিখব বাদাম এর গুনাগুন সম্পর্কে।

নিয়মিত বাদাম খেলে কী হয়?
আমাদের বাংলাদেশ প্রায় সবাই কমবেশি বাদাম খেয়ে থাকি। বাদাম অত্যন্ত সুস্বাদু একটি খাবার যেগুলোকে আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি। আমরা এগুলো বিভিন্ন পরিবেশে সময় কাটাতে, ছোটখাটো ক্ষুধা মেটাতে কিংবা বন্ধুদের আড্ডায় চায়ের পর সবচেয়ে বেশি থাকে যে জিনিস তা হলো বাদাম। বাদাম খেতে সবারই ভালো লাগে। কেউ কেউ সকালে কাঁচা বাদাম খান। আবার কেউ ভাজা বাদাম, বাদাম মাখা কিংবা মুড়ি দিয়ে বাদাম খান। কিন্তু প্রতিদিন বাদাম খাওয়া কি স্বাস্থ্যের পক্ষে ভালো?

পুষ্টিগুণ এবং শরীরিক উপকারিতার দিক থেকে দেখতে গেলে বাদামের কোনো বিকল্প হয় না। আমাদের স্বাস্থ্যের জন্য বাদাম খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ই, ফাইবার, সেলেনিয়াম, ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডসহ আরও কত কী যে আছে, যা নানাভাবে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে।

বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে, নিয়মিত কেউ বা কোন ব্যক্তি যদি এক বাটি করে বাদাম খাওয়া শুরু করেন, তাহলে তার শরীরকে চাঙা তো রাখেই, সেই সঙ্গে করে একাধিক রোগ থেকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে।

দেখে নেওয়া যাক কি উপকার হয় নিয়মিত বাদাম খেলে:

ওজন নিয়ন্ত্রণ করে:
বাদাম নিয়মিত খেলে নিয়ন্ত্রণে থাকে ওজন। এমনই দাবি করা হয়েছে গবেষণায়। কারণ, বাদামে কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিন থাকে যথেষ্ট মাত্রায়।
 
ক্যানসার নিয়ন্ত্রণ করে:
বাদামে ফোলিক অ্যাসিড আর ফাইটিক অ্যাসিড রয়েছে। এই দুই অ্যাসিড কোলন ক্যানসারের মতো রোগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

ডায়াবেটিসের ঝুঁকি কমায়:
একটি গবেষণায় দেখা গেছে, বাদাম যদি নিয়মিত খাওয়া যায়, তাহলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ফলে ডায়াবেটিসের ঝুঁকি প্রায় ৩০ শতাংশ কমে আসে।
আমার লেখাগুলো কষ্ট করে পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনাই করি।

Comments

sereybd

লেখা গুলো নিচে না দিয়ে ছবি গুলোর মাধ্য খানে দিলে ভালো হয়। 

আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

৥realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে

shariarr
Congratulations, your post has been curated by @shariarr

Pink Yellow Flash Sale Watercolor Background Animated Instagram Post (800 × 500 px).gif

please Vote for @shariarr serey witness