আমি প্রথমতঃ যে ফটোগ্রাফি গুলো দেখাবো সেগুলো হচ্ছে যমুনা নদীর মধ্যে একটা ছোট্ট চর উঠেছে। সে জমিতে আজকে আমরা বাদাম বপন করলাম। আশা করা যায় এই ছোট্ট চারটিতে ভালো বাদামের উৎপাদন হবে। এত বড় যমুনা নদীর মধ্যে এই একটা স্তর উঠেছে যেগুলো দেখতে অনেক সুন্দর তাই আমার মোবাইলের কিছু পিকচার ধারণ করেছি।
আমি দ্বিতীয়তঃ যে ফটোগুলো দেখাবো সেগুলো হচ্ছে ধানের চারা ফটোগ্রাফি করেছি। এই ধানের চারা গুলো এভাবে আটির মাধ্যমে রাখা হয় এবং একদিনের মধ্যেই ধানের জমিতে রোপন করতে হয়। এই ধানের চারাগুলোর বয়স ৩৫ থেকে ৪০ দিন হয়েছে। এগুলো অনেক বড় হয়েছে এবং উঠানো হয়েছে ধানের জমিতে রোপন করার জন্য।
আমি তৃতীয়তঃ যে ফটোগুলো দেখাবো সেগুলো হচ্ছে আমার পোষা বিড়ালের ছবি। বন্ধুরা আপনারা যে বিড়ালটির ছবি দেখছেন এই বিড়ালটি আমার পোষা বিড়াল। এই বিড়ালটা অত্যন্ত শান্ত মেজাজের। এই বিড়ালটাকে আপনি হাতের কাছে ধরবেন এবং একে আরামদায়ক ভাবে তার পিঠের উপর হাত বুলিয়ে দেবেন সে কিছু বলবে না। এ বিড়ালটিকে আমি অত্যন্ত যত্ন করি। তাকে খাবার দাবার খিলাই। এ বিড়ালটা ছোট থেকেই আমার কাছে রয়েছে।
চতুর্থঃ যে ফটোটি দেখাবো সেটা হচ্ছে একটা বাঁশের ছবি। বাঁশ যখন কুড়ুল আসে তখন দেখতে কেমন লাগে সেটাই ফটোর মাধ্যমে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন। পাতাহীন সোজা অঙ্গটি হচ্ছে বাস। এই বাঁশ বয়স ৩ থেকে ৪ দিন।
আমি লেখাগুলো কষ্ট করে পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনাই করি।


অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ