আমি প্রথমত যে ফুলের ফটো তুলেছি সেগুলো হচ্ছে আমাদের বাগান থেকে তুলেছি। এই ফুলগুলো দেখতে অসাধারণ এবং অনেক সুন্দর সুবাস ছাড়াই। ফুলকে আমরা সবাই ভালবেসে থাকি কারণ ফুল একটা শান্তির প্রতীক। ফুল হয় পবিত্র এবং পরিশুদ্ধ জাতিকে সুঘ্রাণ পারায় এবং পরিবেশকে অনেক সুন্দর রাখে। আমাদের সবাইকে ফুলকে ভালোবেসে বেশি বেশি ফুলের বাগান তৈরি করতে হবে। মানুষের শখ অনেক রকম হয়ে থাকে যেগুলোর মধ্যে কেউ কেউ বাগান তৈরি করা ও নিজের সখ হিসাবে বেছে নেই। তেরা বাগান তৈরি করতে ভালোবাসে। আমি এই ফুলগুলোর নাম জানি না যদি কেউ এই ফুলগুলোর নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমি দ্বিতীয়তে যে ফটোগুলো দেখাবো সেগুলো হচ্ছে ধানের ফুলের ফটোগ্রাফি। আজকে দুপুর বেলা আমি আমাদের ধান দেখতে ধানের জমিতে যায় এবং যে দেখি প্রায় সবগুলো ধানের জমির ধানগুলো তে ফুল এসেছে এবং ছোট ছোট ধান এসেছে। দেখতে অনেক সুন্দর লাগছিল এবং পরিবেশটা খুবই অনুভব মুগ্ধকর ছিল তাই ভাবলাম কিছু ফটোগ্রাফি করি। আমাদের প্রিয় খাদ্য ভাত যা এই ধান থেকেই আমরা পেয়ে থাকি। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এ দেশে ধানের চাষ বেশির ভাগ করা হয়ে থাকে। এই ধান থেকে যে চাল হয় সেটা এ দেশের মানুষের চাহিদা সম্পূর্ণরূপে মিটিতে পারেনা কিছু চাল আমদানি করতে হয়। আমরা সবাই যদি ধান এর চাষাবাদে বেশি গুরুত্ব দেই তাহলে অনেক গুন ধান চাষ বৃদ্ধি করা যাবে যা আমাদের দেশের জন্য অনেক সার্থক হবে। তখন আমাদের নিজের দিকে চাহিদা মিটিও বিদেশে রপ্তানি করতে পারবো।
আমি লেখাগুলো কষ্ট করে পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনাই করি।

