আমাদের মসজিদের ফুলের বাগান থেকে কিছু ফুলের ফটোগ্রাফি করেছি।

A
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন, আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আবারো হাজির হয়েছি আপনাদের মাঝে আমি আমার নতুন আরেকটি লেখা নিয়ে, আশা করি আমার লেখাগুলো পড়ে সবার ভালো লাগবে। আমি আমাদের মসজিদের ফুলের বাগান থেকে কিছু ফুলের ফটোগ্রাফি করেছি আশা করি ফুল গুলো দেখে সবার ভালো লাগবে।

আমরা সবাই ফুলকে ভালবাসি এবং সম্মান দিই। ফুলের ব্যবহার রয়েছে সর্বখানেই। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে নতুনকে বরণ করে নেওয়া বড়দেরকে শ্রদ্ধাভাজনমূলক সম্মাননা দেওয়া এমনকি সৌন্দর্যের ফুল সানি করতে এই ফুলে ব্যবহার করতে হয়। ফুলের ব্যবহার আমরা খেয়াল করলে দেখব প্রায় সব জায়গায় রয়েছে। ফুলকে ভালবাসে না এমন মানুষকে খুঁজে পাওয়া খুবই কঠিন। ফুলকে ভালোবাসা সাথে সাথে ফুলের গাছগুলোকেও ভালবাসতে হবে এবং আমাদের সবাইকে ফুলের বাগান তৈরি করতে হবে। ফুলের বাগান তৈরি করার লাভ হচ্ছে আমরা প্রকৃতি সৌন্দর্যতা ছড়িয়ে দিতে পারব এবং ফুলের সুবাস বাতাসে বাতাসে সবাই ঘ্রান নিতে পারবে।

আমাদের নিজেদের ফুলের বাগান করতে হবে এবং অপরকে ফুলের বাগান করার প্রতি উৎসাহী দিতে হবে। প্রত্যেকটা ফুল ফোটে নিষ্পাপ হয়ে এবং সুভাষ সরায় পরিবেশের উপকারে। এবং সে কয়েকদিন সুবাস দেওয়ার পরে আবার ঝরে পড়ে যায়। কিছুদিনের মধ্যে আবার আর একটা কুলি ফোটে এভাবে তাদের প্রক্রিয়া শুরু। এসব কিছুই মহান রাব্বুল আলামিনের নির্দেশেই হয়। আমি যে ফটোগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে আমার মসজিদের ফুলের বাগানের কিছু ফুলের ফটোগ্রাফি।

এই বাগানটা করতে আমাদের মসজিদের মুক্তাদীদের সবারই প্রচেষ্টায় সফল হয়েছে এবং এই ফুলগুলো অসাধারণ সুবাস সরিয়ে দিয়েছে এবং ফুলের বাগান অনেক সুন্দর হয়েছে। রাস্তা দিয়ে যারা চলাফেরা করে তারা সুভাষ পায় এবং বলে অনেক সুন্দর বাগান হয়েছে।
আমাদের সবাইকে পূর্বে ভালবাসতে হবে এবং ফুলের বাগান করতে হবে। যাতে করে আমাদের পরিবেশের উপকার হয় এবং সবাই সুস্থ থাকে এবং সুন্দর থাকে।
আমার লেখাগুলো কষ্ট করে পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনাই করি।

Comments

sereybd

আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

৥realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে