বর্তমানে আমরা মোবাইল ও ইন্টারনেটে এতোটাই অভ্যস্ত হয়ে পড়েছি, চাইলেই এর ব্যবহার থেকে সরে আসা সম্ভব নয়। যেহেতু মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য নানাভাবে ক্ষতিকর। তাই প্রয়োজন মোবাইল ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করা। আসুন, আমরা সে বিষয়ে আলোকপাত করি।
Nowadays we have become so accustomed to mobile and internet, it is not possible to stop using it if we want. Since excessive use of mobile phones is harmful to our health in many ways. So it is necessary to take some precautions in using mobile. Let's shed some light on that.
১. দীর্ঘ সময় মোবাইল ফোনে কথা বলবেন না। এক নাগাড়ে পনের মিনিটের বেশি কথা বলা কোনভাবেই উচিৎ নয়।
২. দীর্ঘ সময় মোবাইল ফোনে কথা বলতে চাইলে স্পিকারে বা হেডফোনে কথা বলুন। আপনার সেটটি শরীর থেকে দুই-তিন ইঞ্চি দূরে রেখে কথা বলুন। বাসায় বা অফিসে যদি ল্যান্ডফোন থাকে তাহলে ল্যান্ডলাইনে কথা বলুন, তবে হ্যান্ডসেটে ( তার বিহীন) নয়।
৩. যখন মোবাইল ফোনের সিগন্যাল দুর্বল থাকবে বা ব্যাটারির চার্জ কম থাকবে তখন মোবাইল ব্যবহারে বিরত থাকুন।
৪. যানবাহন ( কার, বাস, ট্রেন, প্লেন) এবং লিফটে মোবাইল ফোন ব্যবহারে বিরত থাকুন। কারণ ধাতব বস্তুর নিকটবর্তী থাকলে রেডিয়েশনের মাত্রা বেড়ে যায়।
৫. পকেট বা শরীরের সংস্পর্শে মোবাইল ফোন না রেখে ব্যাগে রাখুন।
৬. জরুরি প্রয়োজন ছাড়া শিশুদের হাতে মোবাইল ফোন দিবেন না। বিশেষ করে যাদের বয়স আঠারো বছরের কম।
৭. মাথার পাশে মোবাইল রেখে ঘুমাবেন না। কমপক্ষে কয়েকফুট দূরে রাখুন। যদি ফোনে এলার্ম সেট করতে চান এয়ারপ্লেন মুডে রাখুন।
৮. ল্যাপটপ বা ট্যাবে কাজ করার সময় টেবিলে বসে করুন। কোলে বা বুকের ওপর কখনো রাখবেন না।
৯. মোবাইল ফোন চার্জে থাকা অবস্থায় কখনো ব্যবহার করবেন না।
১০. ওয়াইফাই রাউটার আপনার বেডরুম বা যে রুমে আপনি বেশীরভাগ সময় কাটান তা থেকে দূরে রাখুন এবং রাতের বেলায় বন্ধ রাখুন।
১১. অন্ধকারে মোবাইল, ল্যাপটপ ব্যবহারে বিরত থাকুন। কারণ অন্ধকারে মনিটর থেকে যে রশ্মি নির্গত হয় তা আমাদের চোখের জন্য ক্ষতিকর।
১২. যদি মোবাইলে কোন ভিডিও বা মুভি দেখতে বা গান শুনতে চান তাহলে আগে ডাউনলোড করে নিন। পরে এয়ারপ্লেন মুডে উপভোগ করুন।
১৩. শিশুরা যদি মোবাইল বা ল্যাপটপে গেম খেলতে চায় তাহলে এয়ারপ্লেন মুডে সেট করে দিন।
1. Do not talk on mobile phone for a long time. There is no point in talking for more than fifteen minutes in a row.
2. If you want to talk on mobile phone for a long time, talk on speakers or headphones. Talk while keeping your set two to three inches away from the body. If you have a landline at home or in the office, talk on the landline, but not on the handset (without it).
3. Refrain from using mobile phones when the signal of the mobile phone is weak or the battery charge is low.
4. Refrain from using mobile phones in vehicles (cars, buses, trains, planes) and elevators. This is because the level of radiation increases when it is close to a metal object.
5. Keep the mobile phone in the bag without touching the pocket or body.
6. Do not give mobile phones to children without urgent need. Especially those under the age of eighteen.
7. Do not sleep with your mobile next to your head. Keep at least a few feet away. If you want to set the alarm on the phone, put it in airplane mode.
8. Sit at a table while working on a laptop or tab. Never place on lap or chest.
9. Never use a mobile phone while it is charging.
10. Keep the WiFi router away from your bedroom or the room in which you spend most of your time and turn it off at night.
11. Refrain from using mobiles and laptops in the dark. Because the rays emitted from the monitor in the dark are harmful to our eyes.
12. If you want to watch any video or movie or listen to music on your mobile, download it first. Enjoy later in airplane mode.
13. If children want to play games on mobile or laptop, set it to airplane mode.
উল্লেখ্য, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য আরও অনেক জিনিস আছে যা থেকে প্রতিনিয়ত বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ বা রেডিয়েশন নির্গত হয়। যেমন: মাইক্রোওয়েভ ওভেন, এলইডি টিভি, এলইডি লাইট, রিমোট কন্ট্রোল, রেডিও ইত্যাদি। কাজেই এই জিনিশগুলো ব্যবহারেও আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে।
Note that there are many other things that we use in our daily life from which electricity, magnetic waves or radiation are constantly emitted. Such as: microwave oven, LED TV, LED light, remote control, radio etc. So we have to be careful in using these things.


Wonderful